‘শেখ হাসিনা জানে কি জিনিস শফিকুল ইসলাম মাসুূদ’

by Masudul Kadir

পটুয়াখালী প্রতিনিধি :: ‘শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস।

শনিবার উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তার বক্তব্যর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তার পরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।

তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। উলটাপালটা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন তো? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222