নাজমুল হুদা মজনু’র নাতে রাসূল সা.

by Masudul Kadir

সোনার মদিনায়

কে যাবি আয় নবীর শহর সোনার মদিনায়
চোখ জুড়িয়ে যাবে সবুজ গম্বুজে খাজরায়।
আল্লাহর প্রিয় রাসূল কাঁদে উম্মতের মায়ায়
কে যাবি আয় নবীর শহর সোনার মদিনায়।

বিজ্ঞাপন
banner

যে মরুর বুকে হেঁটেছেন দয়ার নবীজি
সেখানে ধুলাবালি ধন্য হলো আজি।
রওজার পাশে বিগলিত হয় প্রাণ,
প্রতি দিবা-রাত্রি চলে নবীর শানে গান।
নূরের আলোয় চারিপাশে হৃদয় ভরে যায়,
কে যাবি আয় নবীর শহর সোনার মদিনায়।

রাসূলের প্রেমিক দল ওরে তোরা চল
নয়ন ভরে দেখবি মদিনার মহল।
শাফায়াত পেতে যদি ব্যাকুল হয় মন,
প্রিয় নবীর প্রতি দরূদ পড় অনুক্ষণ।
রহমতের হাওয়া বয় মদিনার আঙিনায়,
কে যাবি আয় নবীর শহর সোনার মদিনায়।

চোখ জুড়িয়ে যাবে সবুজ গম্বুজে খাজরায়,
আল্লাহর প্রিয় রাসূল কাঁদে উম্মতের মায়ায়।
কে যাবি আয় নবীর শহর সোনার মদিনায়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222