মহা শক্তির উৎস

নাজমুল হুদা মজনু

by Abid

বিদ্যুৎ চমকে চমকিত চরাচর
মেঘের আড়ালে লুকিয়ে থাকা
কষ্ট ভালোবাসা বেদনা নিয়ে
চেয়েছিলে সমতা রক্ষা করে প্রতিদিন
সূর্যের আলোয় উদ্ভাসিত হোক
ঈমানের আলোকবর্তিকা।
হাজারো মতপথের বেড়াজাল ঘেরা
জীবনের জটিলতা ছিঁড়ে খুঁড়ে
উড়াল সেতুর ঊর্ধ্ব আরোহণে
আসে বিরাট বিস্ময়।
মহান স্রষ্টার অস্তিত্বের অসীম পারাবার
আনে ভাবনার বৃষ্টি নির্ঝর বিস্তীর্ণ ছায়া।
আকাশের উপরে আকাশজুড়ে
অলৌকিক আলোয় আলোকিত
সময়ের স্বরূপ উন্মোচনে উড়ে চলে
বরকতের বোরাক;
সহস্রাব্দের গতিময় রফরফ
সবেগে ছুটে যায়
মহা শক্তির উৎস
সিদরাতুল মুনতাহায়।

টিএইচএ/

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222