নাজমুল হুদা মজনু’র আঁধারে ফোটে ফুল

by Masudul Kadir

আঁধারে ফোটে ফুল-নাজমুল হুদা মজনু

আকাশে পাখা মেলে
শত পাখি ওড়ে
পাসপোর্ট ভিসা ছাড়া
কত দেশ ঘোরে।

বিজ্ঞাপন
banner

রাঙা ডানা স্থির
থাকে মহাশূন্যে
প্রকৃতির বহু রঙ
শোভা নৈপুণ্যে।

নদী ছোটে সাগরে
তীব্র তরঙ্গে
রুপালি ইলিশেরা
সাঁতারায় সঙ্গে।

নোনা পানি উড়ে গিয়ে
হয়ে যায় মিষ্টি
কালো মেঘ ঝর্ষায়
শুভ্র বিষ্টি।

সূর্য ডুবে গেলে
নেমে আসে সন্ধ্যা
আঁধারে ফোটে ফুল
রজনী গন্ধা।

এমকে/36news

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222