দেশের স্বার্থে চামড়াশিল্প রক্ষা করুন : বাহাউদ্দীন যাকারিয়া

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: দেশের সম্ভাবনাময় চামড়াশিল্প দিন দিন ধ্বংসের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা ক্রমেই সংকুচিত হচ্ছে এবং বর্তমানে চীন ছাড়া অন্যান্য দেশে এ শিল্পের তেমন কদর নেই।

শনিবার (২৩ মে) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ -এর উদ্যোগে “অস্তিত্ব সংকটে চামড়া শিল্প উত্তরণের উপায় অনুসন্ধান” শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

আরো বক্তব্য রাখেন, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুর হক, আব্দুল্লাহ আল আমিন এমপি, মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন এম মুফাজ্জল ইবনে মাহফুজ।

এ সময় তিনি দেশের স্বার্থে চামড়াশিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং বলেন, চামড়া শিল্প টিকিয়ে রাখা গেলে দেশের রপ্তানি ও রেমিটেন্স আয় বাড়ানো সম্ভব।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, অনেকে মনে করেন কওমি মাদরাসাগুলো চামড়ানির্ভর। বাস্তবে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। আমি বাংলাদেশের একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে আছি। আমাদের প্রতিষ্ঠানে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। কোরবানির চামড়া থেকে যে অর্থ আসে, তা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহের খরচ চলে। বাকি অর্থ অন্য উৎস থেকে সংগ্রহ করতে হয়। ক‌ওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা চামড়া ও জবাইয়ের কাজ সেবা ও খেদমতের জন্যই করে থাকেন।

তিনি আরও বলেন, কওমি মাদরাসাগুলো শুধুমাত্র চামড়ার আয়ের ওপর নির্ভরশীল নয়। তাই দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে চামড়া শিল্পকে পুনরুজ্জীবিত করা জরুরি।এ শিল্পের রক্ষায় সরকার, চামড়া ব্যবসায়ী সকলের সম্মিলিত উদ্যোগ দরকার।

সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের মতো আবারও বিশ্ববাজারে বাংলাদেশের চামড়ার বাজার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222