স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২২ মে) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী বিচারব্যবস্থাকে অবমাননা করেছেন বলে দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করছে।
তিনি অভিযোগ করেন, একদিকে সরকার ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ ও শরীয়াবিরোধী আইন না করার কথা বললেও অন্যদিকে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যা দেওয়া দ্বিচারিতার বহিঃপ্রকাশ।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এ ধরনের বক্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে এবং জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য প্রত্যাহারের আহ্বানও জানানো হয়।
হাআমা/
