ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলা ইসলামবিরোধী: জমিয়ত

by hsnalmahmud@gmail.com

শিশু রামিসাকে ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করার ঘটনায় গোটা দেশ স্তম্ভিত ও বাকরুদ্ধ। অভিভাক মহল তাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে ভীষণ শঙ্কিত। বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা জানান।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অতীতের এ রকম জঘন্যতম অপরাধগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততার সাথে দৃশ্যমান হলে দেশবাসীকে আজ এ ধরণের নির্মমতার পুনরাবৃত্তি দেখতে হত না।

ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া সংক্রান্ত কারো কারো দাবি সম্পর্কে সাংবাদিকগণ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করার পর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন জমিয়ত নেতৃদ্বয় তারও প্রতিবাদ জানিয়ে বলেছেন, আমরা এ ধরণের ভাষা সমর্থন করতে পারি না। “আমরা মধ্যযুগে নেই আধুনিক যুগে আছি” বলে মন্ত্রী মহোদয় প্রকৃত অর্থে ইসলাম ধর্মে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের শাস্তিকেই ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়েছেন। সুতরাং এ ধরণের ভাষা স্পষ্টতই ইসলামবিরোধী। একজন ধর্ষককে প্রকশ্যে মৃত্যুদণ্ডের আওতায় আনার মাধ্যমে কোটি কোটি মানুষের ইজ্জত-আব্রু নিরাপদ ও সুরক্ষিত হওয়ার এই ঐশি ব্যবস্থাপনাকে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারো নেই।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222