সৈয়দ রনো’র কবিতা

by Fatih Work

হে আমার সৃষ্টিকর্তা

সীমাবদ্ধ সক্ষমতার মাঝে
অসীম কল্পনা শক্তির সংঘর্ষে আমি উদভ্রান্ত
দিক বিদিক ছুটতে ছুটতে
নরক যন্ত্রণায় ক্লান্ত আমি
হতাশার নোনাজলে দাঁড়িয়ে প্রার্থনায় অবনত মস্তক।

বিজ্ঞাপন
banner

হে আমার সৃষ্টিকর্তা
ক্ষমা করো
দূর করে দাও ভাবনার আকাশ পাতাল
আমার আমিত্ব, অহংবোধ
চূর্ণ বিচূর্ণ করো হে প্রভু
তোমার স্বাধীন অদম্য শৃঙ্খলে
আমার আমৃত্যু দাসত্বকে বেঁধে
ছুড়ে দাও আফ্রিকার গহীন জঙ্গলে
আদম সৃষ্টির রহস্যের ঘেরাটোপে
আমি বড্ড অসহায়।

হে আমার সৃষ্টিকর্তা
নেনো সেকেন্ডে ঘুচিয়ে দাও
শরীর এবং মনের দূরত্ব
আটলান্টিক মহাসাগরের বরফ খন্ডের মতো
নিজস্ব অস্তিত্ব বিলীন করে
পানি হওয়ার তৌফিক দান করো।

হে আমার সৃষ্টিকর্তা
শারীরিক গঠনশৈলীতে
মন মননের চাহিদার ভূগোল সংকোচিত করো হে প্রভু
গানিতিক ভাগফলের পরিমিতিবোধে
পরিচালিত করো আমার অনিয়ন্ত্রিত আমিকে
আমার ভিত্তিমূলে বপন করো তোমার কুদরতি চারা
তোমার রহমতের বৃক্ষতলে আমি
ভিক্ষুক হয়ে কুড়াতে চাই
আঠারো হাজার মাখলুকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা
তোমার শ্রেষ্ঠত্বের লোকগাথা
মায়াময় উপাখ্যান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222