‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করল এনসিপি

by hsnalmahmud@gmail.com

জুলাই মাসের প্রথম প্রহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটর মোড় থেকে পদযাত্রা শুরু হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়; এটি আমাদের আত্মত্যাগ, দৃঢ় প্রত্যয় ও স্বপ্নের প্রতীক। গত এক বছরে অনেক অর্জন এসেছে, তবে কিছু অপূর্ণতা ও চ্যালেঞ্জও সামনে রয়েছে।”

তিনি আরও বলেন, “একটি ন্যায়ভিত্তিক ও সমানাধিকারের রাষ্ট্র গড়তে হলে অতীতকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হওয়া জরুরি। জুলাই আমাদের আত্মপরিচয়ের মাস, আর এই পদযাত্রার উদ্দেশ্য— গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে জনগণের সঙ্গে সরাসরি সংলাপে যাওয়া।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222