জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

by hsnalmahmud@gmail.com

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় (২ জুলাই) ঢাকার দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকাস্থ সদস্যদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিজ্ঞাপন
banner

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ছানাউল্লাহ আমেনী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা মুর্শেদুল আলম সিদ্দীক প্রমুখ।

ঘোষিত মাসব্যাপী কর্মসূচি:
🔹 ১১ জুলাই, শুক্রবার: দেশব্যাপী দোয়া দিবস ও শহীদদের কবর জিয়ারত।
🔹 ১৮ জুলাই, শুক্রবার: জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল।
🔹 ৫ আগস্ট, সোমবার: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র‍্যালি।

এছাড়া, বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠনসমূহ—বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ শ্রমিক মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস— নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিশেষ করে খেলাফত ছাত্র মজলিস শহীদদের জীবনী প্রকাশ, ডকুমেন্টারি প্রচার, স্মৃতিচারণ অনুষ্ঠান ও অনলাইন পডকাস্টসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন করবে।

নেতারা বলেছেন, এই কর্মসূচিগুলোর মূল লক্ষ্য— গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ, গণহত্যার বিচার দাবি এবং দেশের স্বাধীনতা, ইসলামী মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষায় জনমত গড়ে তোলা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222