উত্তরায় বিমান বিধ্বস্ত: আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বিজ্ঞাপন
banner

আহত–নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। বিশ্বস্ত সূত্রে নিহতের এই সংখ্যা জানা গেছে। এছাড়াও শতাধিক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। পাইলট স্কোয়াডন লিডার তৌকির লাইফ সাপোর্টে রয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে। অগ্নিদগ্ধ ৬০ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সিএমএইচসহ অন্যান্য হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222