মহেশখালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উত্তর শাখার উদ্যোগে আজ এক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

র‌্যালির নেতৃত্ব দেন কক্সবাজার-২ মহেশখালী আসনের গৌরব, বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ আল্লামা উবাইদুল কাদের নদভী কাসেমী।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব মজলিসের সভাপতি মাওলানা জহিদুজ্জমান, মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীবৃন্দ এবং স্থানীয় ধর্মপ্রাণ জনতা।

বক্তারা বলেন, “জুলাই গণজাগরণে ইসলামী মূল্যবোধের বিজয় ঘটেছে। এ বিজয়কে সুসংহত করতে খেলাফত মজলিস অঙ্গীকারবদ্ধ।”

দিনব্যাপী আয়োজনে ছিল ইসলামী সঙ্গীত, আলোচনা সভা ও দেশপ্রেমের উজ্জীবনী পরিবেশনা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222