কানাডার সারে শহরে স্বাধীনতাকামী শিখরা প্রতিষ্ঠা করল ‘খালিস্তান এম্বাসি’

by amirulislamluqman20@gmail.com

কানাডার সারে শহরে ‘খালিস্তান এম্বাসি’ প্রতিষ্ঠা করেছে শিখদের আন্তর্জাতিক সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ)। এ উদ্যোগে সহযোগিতা করেছে স্থানীয় গুরু নানক শিখ গুরুদোয়ারা মন্দির কর্তৃপক্ষ।

শনিবার (৯ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সংগঠনটির নেতৃত্বে সারে শহরে ‘রিপাবলিক অব খালিস্তান’-এর প্রতীকী দূতাবাস চালু করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সারে-তে অবস্থিত গুরু নানক শিখ গুরুদোয়ারা, যার নেতৃত্ব এক সময় শিখ নেতা হরপাল সিং নাজারের হাতে ছিল, এখন নতুন এই প্রতীকী কার্যক্রমের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন
banner

জানা যায়, ২০২৩ সালে হরপাল সিং নাজার হত্যাকাণ্ডের পর ভারত-কানাডা সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কানাডায় বসবাসরত শিখ নেতারা বলছেন, এই উদ্যোগ ‘খালিস্তান গণভোট’-এর প্রস্তুতির অংশ এবং শিখ জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিকে আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরবে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222