যশোরে ৪ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী ‍হুজাইফার এখনো সন্ধান মেলেনি

by amirulislamluqman20@gmail.com

যশোর শহরের নিজ মাদরাসার সামনে থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পরও সন্ধান মেলেনি মুহাম্মদ হুজাইফা (১৪) নামের এক শিক্ষার্থীর। তাকে উদ্ধার করতে সব রকম তৎপরতা অব্যাহত রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ হুজাইফা যশোর দড়াটানা মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিমের বড় ছেলে। হুজাইফা দড়াটানা মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

বিজ্ঞাপন
banner

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট শুক্রবার সকাল দশটার দিকে হুজাইফা ব্যক্তিগত প্রয়োজনে মাদরাসার বাইরে বের হয়। এরপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মাদরাসায় ফিরে না আসায় পরিবার ও মাদরাসার পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু ৪ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হুজাইফা নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার ও শিক্ষকগণ গভীর উদ্বেগ ও ‍উৎকণ্ঠায় দিন পার করছেন। তার খোঁজে দিশেহারা হয়ে পড়ছেন পরিবার ও আত্মীয়-স্বজনেরা।

হুজাইফাকে অপরাধী কোনো চক্র অপহরণ করেছে নাকি সে নিজেই পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষকে কিছু না বলে কোথাও চলে গেছে, এ ব্যাপারে পারিবারিক সূত্র নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

হুজাইফার কোনো সন্ধান পাওয়া গেলে তার পরিবারের পক্ষ থেকে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার বিনীত আবেদন জানানো হয়েছে। মোবাইল নম্বর: ০১৭৪৫-৪৯০২৫৬

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222