দক্ষিণ কোরিয়ায় স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ

by amirulislamluqman20@gmail.com

দক্ষিণ কোরিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির পার্লামেন্টে পাশ হওয়া একটি নতুন আইনের আওতায় ২০২৬ সালের মার্চ থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (২৭ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই আইনের মূল লক্ষ্য হলো শিশু ও কিশোরদের মধ্যে স্মার্টফোন আসক্তি কমানো

বিজ্ঞাপন
banner

বিশেষজ্ঞ ও অভিভাবকদের মতে, অতিরিক্ত ফোন ব্যবহারে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট হচ্ছে এবং শিক্ষাগত ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়ছে।

১৬৩ সদস্যবিশিষ্ট দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে আইনটির পক্ষে ১১৫ ভোট পড়েছে। যদিও ইতিমধ্যেই অনেক স্কুল নিজস্ব উদ্যোগে বিভিন্ন নিয়ম আরোপ করেছে, তবে নতুন আইনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেশব্যাপী কার্যকর হবে।

দক্ষিণ কোরিয়ার বিরোধী দল থেকে বিলটি পেশ করা হয়। প্রস্তাবকারী সংসদ সদস্য চো জং হুন জানান, চীন, ইতালি ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশে এ ধরনের আইন কার্যকর রয়েছে, সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন।

তিনি আরও বলেন, চিকিৎসা বিজ্ঞানের গবেষণা প্রমাণ করেছে, স্মার্টফোন আসক্তি কিশোরদের মানসিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার মোট ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার এক-চতুর্থাংশ মানুষ দৈনন্দিন জীবনে স্মার্টফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল। তবে ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে এ হার ৪৩ শতাংশ।

আইন অনুযায়ী, ক্লাসরুমের সময় ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে শিক্ষকরা স্কুল চত্বরে শিক্ষার্থীদের ফোন ব্যবহারের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবেন। কেবলমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থী কিংবা বিশেষ শিক্ষাগত প্রয়োজন আছে এমন শিক্ষার্থীরা ডিভাইস ব্যবহার করতে পারবে।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222