আগামী ২ দিনের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

by amirulislamluqman20@gmail.com

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এই দাবিগুলো ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বিজ্ঞাপন
banner

সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলার সুষ্টু তদন্ত ও বিচার দাবি করে তাদের ঘোষিত দাবিগুলো হলো, ঘটনার তদন্তে আজকের মধ্যেই একটি কমিটি গঠন করতে হবে। হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

দাবিগুলো ঘোষণার পর রাশেদ খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি যমুনা ও সচিবালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222