এই প্রথম কেরালায় মুসলিম হিজাবি কণ্যার বিজয়

by Abid

৩৬ নিউজ ডেস্ক: কেরালার রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের মুসলিম নারী প্রার্থী ফাতেমা তাহলিয়া (৩৪)।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) প্রার্থী হিসেবে ৩৪ বছর বয়সী এই হিজাবি নারী পেরামব্রা বিধানসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। বামপন্থীদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে তিনি এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই জয়ের মাধ্যমে ফাতেমা তাহলিয়া মুসলিম লীগের ইতিহাসের প্রথম নারী বিধায়ক হওয়ার গৌরব অর্জন করলেন।

বিজ্ঞাপন
banner

নির্বাচনী ফলাফলে দেখা যায়, ফাতেমা তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া মূলত ছাত্ররাজনীতির মাধ্যমেই সাধারণ মানুষের নজরে আসেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন।

পেশাগত জীবনে আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত। তবে তার এই বিজয়ের পথ মোটেও মসৃণ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে ব্যাপক সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হতে হয়েছে। একজন হিজাব পরিহিত নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলেও তিনি ধৈর্য ও সাহসের সাথে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222