ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা ইসলামী ঐক্যজোটের

by hsnalmahmud@gmail.com

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নুরুল হক নুর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসেনানী। তার মতো একজন রাজনীতিবিদের ওপর ন্যাক্কারজনক হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করছি। একই সঙ্গে ভিপি নূরসহ আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা এবং তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, ইসলামী ঐক্যজোট একটি টেকসই ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচারে গতিশীলতা দেখতে চায়। সর্বোপরি রাজনৈতিক বৈচিত্রের মাঝেও ফ্যাসিবাদ প্রশ্নে জাতিকে বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ দেখতে চায়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222