‘ঋণনির্ভর উচ্চবিলাসী বাজেট জনগণের অর্থনৈতিক সংকট বাড়াবে’

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক:: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর, উচ্চবিলাসী ও জনবান্ধবহীন বলে আখ্যায়িত করেছে খেলাফত মজলিস। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, এই বাজেট দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে দেবে।

শনিবার (১৩ জুন) বেলা ২টায় উত্তরা নর্থ কনফারেন্স সেন্টারে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত বাজেট পর্যালোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে সরকারকে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে।

তিনি আরও বলেন, ঘাটতি পূরণে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর ফলে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সংকটে নিপতিত হবে। এ সময় তিনি ঘুষ-দুর্নীতি বন্ধ, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা, মূল্যস্ফীতি রোধ এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা ও অপচয় রোধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।

ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় বাজেট পর্যালোচনা বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান ফরাজী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক হাসান, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222