দ্বিতীয় ধাপে ৭ দলের সাথে বৈঠক সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

by Nur Alam Khan

জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দ্বিতীয় ধাপে  রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা ও পরামর্শ চেয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২ আগষ্ট)রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ ৭টি দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
banner

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন উৎসবমুখর হবে এবং সব ভোটারকে ভালো অভিজ্ঞতা দেওয়া হবে। তিনি আরও বলেন, এটা অন্তর্বর্তী সরকারের নয়, বরং সবার নির্বাচন।

বৈঠকে বিভিন্ন দল নির্বাচনকালীন পরিবেশ, বিচার ও সংস্কার, প্রশাসনিক সমন্বয়, নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রস্তাব দেন। কেউ কেউ প্রশাসনে সমন্বয়হীনতা, অদৃশ্য সরকারের প্রভাব, আইনশৃঙ্খলার অবনতি ও আস্থার সংকটের বিষয়ও তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বানও জানান তিনি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222