হেরাত প্রদেশের রোবাত পারিয়ান রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এবং খুব শিগগিরই এটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর নূর আহমদ ইসলামজার।
খাফ–হেরাত রেলপথে চলমান কার্যক্রম পরিদর্শনের সময় গভর্নর রোবাত পারিয়ান স্টেশন প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন অংশের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন—তার দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসলামজার প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বাস্তবায়ন কার্যক্রম দ্রুততর করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, স্টেশনটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্মাণ করা হচ্ছে। এছাড়া প্রকল্পটি সম্পন্ন হলে রেললাইন রোবাত পারিয়ান পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে প্রকল্প কর্মকর্তারা জানান, কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং তারা আশাবাদী যে খুব শিগগিরই স্টেশনটি চালু করা সম্ভব হবে।
হাআমা/
