কাফিরদের সামনে কখনো মাথা নত করব না: ঈদুল আজহার খুতবায় হিবাতুল্লাহ আখুন্দজাদা

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, কোনো দেশ বা গোষ্ঠীর সঙ্গে ইসলাম কিংবা ইসলামী শরিয়াহর প্রশ্নে তারা আপস করবে না। তবে শরিয়াহর কাঠামোর মধ্যে থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হতে প্রস্তুত রয়েছে ইমারাতে ইসলামিয়া।

বুধবার (২৭ মে) দেশটির কান্দাহারের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার খুতবায় তিনি এসব বলেন।

বিজ্ঞাপন
banner

শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, আফগান জনগণ অর্থনৈতিক কষ্ট ও বাইরের চাপ সহ্য করতে প্রস্তুত, কিন্তু ‘কখনো কাফিরদের সামনে মাথা নত করবে না’ এবং নিজেদের ধর্মীয় মূল্যবোধ ত্যাগ করবে না। তিনি বলেন, “বিশ্ব আমাদের কাছ থেকে আল্লাহর দ্বীন নিয়ে আপস করা বা ঈমান ত্যাগ করার আশা করতে পারে না।”

সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশের শান্তি বজায় রাখা ও সংঘাত প্রতিরোধে জনগণের মধ্যে ঐক্য ও বিভেদ এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমি জনগণের জীবন দিয়ে নিজেকে রক্ষা করি না; বরং নিজের জীবন দিয়ে জনগণকে রক্ষা করি। আমি জনগণের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও শান্তির জন্য দাঁড়িয়েছি, যাতে আবার যুদ্ধ ও বিভেদ ফিরে না আসে। আমি এখনো সেই অবস্থানে অটল আছি।’

শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা সাবেক সরকারের কর্মকর্তাদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার কথাও উল্লেখ করেন এবং তাদের আফগানিস্তানে ফিরে এসে নির্ভয়ে বসবাসের আহ্বান জানান। তিনি বলেন, দেশটি সব আফগানের এবং প্রত্যেকেরই নিজ মাতৃভূমিতে বসবাসের অধিকার রয়েছে। সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ: আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222