জাতিসংঘে প্রতিনিধিত্ব আফগানদের অধিকার ও দায়িত্ব: মুত্তাকী

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী বলেছেন, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব পাওয়া যেমন এ দেশের জনগণের অধিকার, তেমনি এটি নিশ্চিত করা ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (আইইএ) দায়িত্ব।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (উনামা)-এর প্রধান জর্জেট গ্যাগনন-এর সাথে এক বৈঠকে মুত্তাকী এই মন্তব্য করেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তান বিষয়ক জাতিসংঘের আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠক এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
banner

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুত্তাকী জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় আফগানিস্তানের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আফগানিস্তানের সম্পর্ক ও সম্পৃক্ততা জোরদার এবং সম্প্রসারণের জন্য এটি অত্যন্ত জরুরি।

বৈঠকে উনামা প্রধান জর্জেট গ্যাগনন আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর সম্পৃক্ততা এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মন্ত্রণালয় আরও যোগ করেছে যে, উভয় পক্ষই মানবিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সম্পৃক্ততা জোরদার এবং যৌথ ওয়ার্কিং কমিটির মাধ্যমে সমন্বয় ব্যবস্থার উন্নতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ: আমানুল্লাহ নাবিল মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222