উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে নিযুক্ত তালেবান প্রশাসনের (ইসলামিক আমিরাত) দূতাবাস জানিয়েছে যে, সেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতিনিধিদের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) আফগানিস্তানের সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাশখন্দে তালেবান নিযুক্ত রাষ্ট্রদূত শেখ আব্দুল গাফফার বাহর ও উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলামের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সেই সাথে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক নানা ইস্যু নিয়ে দুই দেশের কূটনৈতিক প্রতিনিধি তাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।
হাআমা/
