পোশাক থেকে কোরবানির পশুর রক্তের দাগ তুলবেন যেভাবে

by hsnalmahmud@gmail.com

কোরবানির পশু কাটাকাটি, মাংস ভাগ-বাটোয়ারা কিংবা এক স্থান থেকে অন্য স্থানে সরানোর সময় অসাবধানতায় প্রিয় পোশাকে রক্ত লেগে যেতেই পারে। অনেক সময় তাৎক্ষণিকভাবে বিষয়টি নজরে এলেও, কখনো কখনো খেয়াল করা হয় না। ফলে পোশাকে লেগে থাকা রক্ত শুকিয়ে গিয়ে দাগ আরও শক্ত হয়ে বসে যায়, যা পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে।

তবে চিন্তার কিছু নেই। পোশাক থেকে রক্তের এমন বিদঘুটে দাগ দূর করতে কিছু সহজ পদ্ধতি ও সহজলভ্য উপকরণ ব্যবহার করলেই মিলতে পারে কার্যকর সমাধান।

বিজ্ঞাপন
banner

জেনে নিন পোশাক থেকে কোরবানির পশুর রক্তের দাগ যেভাবে তুলবেন-

সুতি: সাদা বা হালকা রঙের সুতি কাপড়ে রক্তের দাগ লাগলে এক লিটার পানিতে আধা কাপ বেকিং সোডা এবং দুই টেবিল চামচ ডিশ ওয়াশিং লিকুইড একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এ মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টার মতো। তারপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন।

ভিসকস: প্রথমে কাপড়ে দাগযুক্ত স্থানটি পানি ও ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এরপর এক টুকরো লেবু নিয়ে দাগের জায়গায় ঘষে ১৫ মিনিট রেখে দিন। এবার একটি পাত্রে অর্ধেক লেবুর রস, দুই টেবিল চামচ লবণ ও আধা কাপ ঠান্ডা পানি মিশিয়ে সল্যুশন তৈরি করুন। সল্যুশনটিতে কাপড়ের দাগযুক্ত অংশ ভিজিয়ে ২০ মিনিট রেখে দিন। সবশেষে ডিটারজেন্ট দিয়ে স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে নিন।

সিল্ক: সিল্কের কাপড়ে রক্তের দাগ লাগলে এক কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ মেশান। এবার একটি স্পঞ্জ দিয়ে দাগযুক্ত জায়গা কয়েকবার লবণপানি দিয়ে ঘষে নিন। এবার পানি দিয়ে কাপড়টি সাধারণ নিয়মে ডিটারজেন্ট দিয়ে আলতো করে কেচে ধুয়ে নিতে হবে।

জর্জেট: ট্যালকম পাউডার ও পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে কাপড়ের দাগের ওপর লাগিয়ে নিন। এবার পেস্টটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কাপড়ে পাউডারের পেস্ট শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন। তারপর তরল ডিটারজেন্ট দিয়ে সাধারণ নিয়মে কাপড় ধুয়ে নিলেই রক্তের দাগ চলে যাবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222