জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

by hsnalmahmud@gmail.com

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। বুধবার সকালে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বিজ্ঞাপন
banner

জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে জানানো হয়, এবার ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা।

মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, ওযুখানা, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।

জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিএসসিসির নান্দনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বুয়েট সংলগ্ন পলাশী অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এই এসটিএস’র দেয়ালে লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনার দৃষ্টিনন্দন গ্রাফিতি অঙ্কন করে এলাকাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলা হয়েছে, যার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222