নাঈমের পর্যবেক্ষণে চট্টগ্রামে বিসিবির ফিজিও

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: জাতীয় দলের তারকা ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এমন ঘটনা ঘটে।

নাঈমের পর্যবেক্ষণে ঢাকা থেকে চট্টগ্রামে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের দুই সদস্য। তাদের মধ্যে একজন ডাক্তার এবং একজন ফিজিও রয়েছেন। তারা নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নেবেন এবং পর্যবেক্ষণ করবেন। যেহেতু সামনে টেস্ট সিরিজ রয়েছে তাই নাঈমকে পর্যবেক্ষণে রাখা।

বিজ্ঞাপন
banner

পুলিশের নির্যাতনের শিকার হওয়া নাঈম প্রসঙ্গে এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবির। একইসাথে সুষ্ঠু তদন্তের দাবি বোর্ডের। শুক্রবার রাতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের হাতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

বিসিবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণ অত্যন্ত দুঃখজনক। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং মনে করে, এ ধরনের ঘটনার দ্রুত ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। বোর্ড আশা করছে, ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ক্রিকেট বোর্ড আরও জানায়, ‘ঘটনাটি জানার পর থেকেই বোর্ড নাঈম ও তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ও তাদের খোঁজখবর নিচ্ছে। একইসাথে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। বিষয়টির সুষ্ঠু সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গেও বোর্ড নিবিড়ভাবে কাজ করছে বোর্ড।’

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনর্ব্যক্ত করেছে যে, তাদের সব ক্রিকেটারের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় তারা বদ্ধপরিকর এবং এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।’

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222