নাহিদ র‍্যাঙ্কিংয়ে একলাফে ২৪ নম্বরে, উন্নতি শান্ত-তানজিদেরও

by Masudul Kadir

ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশি পেসার নাহিদ রানা এবার উড়ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে ‘আগুনঝরা’ বোলিং করেছেন তিনি। পেয়েছেন সফলতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৪টি উইকেট। অসাধারণ এই বোলিংয়ের কারণে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই তরুণ পেসারের। এ ছাড়া ব্যাট হাতে আলো ছড়িয়ে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানও।

বুধবার প্রকাশিত আইসিসির ওয়ানডে বোলারদের (পুরুষ) সর্বশেষ সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ।

বিজ্ঞাপন
banner

এর আগে, নিউজিল্যান্ড সিরিজের পরেও র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছিলেন বাংলাদেশের এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার নেওয়া চারটি উইকেটের প্রতিটি ডেলিভারির গতি ছিল ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের বেশি।

বাংলাদেশের অন্য বোলারদের মধ্যেও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে রয়েছেন। তাসকিন আহমেদ নিজের ৩২তম অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন শরিফুল ইসলাম। অধিনায়ক মেহেদী মিরাজের অবস্থান অষ্টম।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটির পর তামিম সাত ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন। শান্তও দুই ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে। তবে হৃদয়, লিটন ও সৌম্য এক ধাপ করে পিছিয়েছেন। সাইফ নেমেছেন দুই ধাপ, আর মিরাজ হারিয়েছেন তিন ধাপ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222