যে ৩ সমীকরণে বিশ্বকাপে মেসি-রোনালদোর রসায়ন

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: মেসি-রোনালদোর রসায়ন দেখতে বিশ্ব মুখিয়ে আছে। এমন একটি সময় নতুন এক সমীকরণ এসেছে সামনে। বিশ্বকাপ ফুটবলে মেসি-রোনালদোর রসায়ন দেখবার সুযোগও আছে। প্রতিযোগিতার এই লড়াইয়ে প্রায় ছয় বছর ধরে মুখোমুখি হননি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। শেষবার ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও জুভেন্টাসের ম্যাচে একে অপরের বিপক্ষে খেলেছিলেন তারা। এরপর ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ভিন্ন পথে চলায় আর দেখাই হয়নি দুই মহাতারকার।

তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই প্রতীক্ষার অবসান হতে পারে। টুর্নামেন্টের ড্র অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে এবং পর্তুগাল রয়েছে ‘কে’ গ্রুপে। নির্দিষ্ট কিছু ফলাফলের ভিত্তিতে নকআউট পর্বে দুই দলের দেখা হওয়ার সুযোগ রয়েছে। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন
banner

সমীকরণ ১: কোয়ার্টার ফাইনালে মুখোমুখি

যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়ই নিজেদের গ্রুপে প্রথম অবস্থানে থেকে গ্রুপপর্ব শেষ করে, তাহলে তারা টুর্নামেন্টের একই পাশের নকআউট ব্র্যাকেটে অবস্থান করবে। সেক্ষেত্রে রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে দুই দলের।

সমীকরণ ২: রাউন্ড অব ১৬-তে লড়াই

যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়েই নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়, তাহলে টুর্নামেন্টের কাঠামো অনুযায়ী তারা সরাসরি রাউন্ড অব ১৬-তে মুখোমুখি হবে। তবে দুই দলের শক্তিমত্তা বিবেচনায় এই সম্ভাবনাকে তুলনামূলক কম বাস্তবসম্মত মনে করা হচ্ছে।

সমীকরণ ৩: বিশ্বকাপ ফাইনালে মহারণ

সবচেয়ে রোমাঞ্চকর সম্ভাবনা হলো বিশ্বকাপ ফাইনাল। যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হয়ে ভিন্ন পথে ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচেই দেখা হতে পারে দুই মহাতারকার।

বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা নিউ জার্সিতে। অনেকের ধারণা, ২০২৬ বিশ্বকাপই হতে পারে মেসি ও রোনালদোর শেষ বিশ্বকাপ। ফলে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন এমন একটি ম্যাচের জন্য, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222