সিডনির সমুদ্রতীরে হাঙরের আক্রমণে সাঁতারু নিহত

by Fatih Work

অস্ট্রেলিয়ার সিডনি শহরের সমুদ্রতীরে হাঙরের আক্রমণে এক অভিজ্ঞ সার্ফার নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স ছিল ৫০ বছর।

রবিবার (৭ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে তিনি বন্ধুদের সঙ্গে লং রিফ ও ডি-ওয়াই বিচের কাছাকাছি সমুদ্রে সার্ফিং করছিলেন। এসময় একটি বিশাল হাঙর তার ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় তাকে সমুদ্র থেকে উদ্ধার করা হলেও আক্রমণের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে এখনো নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার পর সৈকত জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাঙরের আক্রমণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে কোন প্রজাতির হাঙর এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ২০২২ সালের পর অস্ট্রেলিয়ায় এটিই প্রথম প্রাণঘাতী হাঙরের হামলা। এর আগে সিডনির সমুদ্রতটেই হাঙরের আক্রমণে একজনের মৃত্যু হয়েছিল।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222