নাইজেরিয়ার বরনো প্রদেশে সশস্ত্র হামলা, নিহত ৬০

by Fatih Work

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো প্রদেশে সশস্ত্র সংগ্রামী সংগঠনের ভয়াবহ হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন সেনা সদস্যও রয়েছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাটি প্রদেশের সীমান্তবর্তী গ্রাম দারুল জামালে চালানো হয়। স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, মোটরসাইকেলে আসা সশস্ত্র হামলাকারীরা গ্রামে ঢুকে ঘরে ঘরে গুলি চালায় এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এ সময় বহু ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

রিপোর্টে বলা হয়, হামলায় অন্তত ২০টি ঘরবাড়ি এবং ১০টি বাস ধ্বংস হয়ে গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, এ গ্রামটিতেই বহু বছর বাস্তুচ্যুত থাকার পর স্থানীয়রা মাত্র গত মাসে ফিরে এসেছিলেন।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে যাতে বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র সংগ্রামী গোষ্ঠীর হামলা ঠেকানো যায়।

সূত্র: বিবিসি, জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222