ইসরায়েলের বিরুদ্ধে লন্ডনে বিশাল বিক্ষোভ, গাজায় গণহত্যা বন্ধের দাবি

by amirulislamluqman20@gmail.com

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানাতে হাজারো মানুষ লন্ডনের রাস্তায় বিক্ষোভ করেছেন এবং পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত র‌্যালি বের করেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান, ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
banner

এসময় পুলিশ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনের কর্মীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, দুই মাস আগে ব্রিটেন এই সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছিল।

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আজ সকাল থেকে অন্তত ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি দুর্ভিক্ষ ও খাদ্যাভাবের কারণে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন।

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত ২৩ মাসে ইসরায়েলি আগ্রাসনে গড়ে প্রতি ঘণ্টায় অন্তত একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজা সরকারের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ হাজার শিশু নিহত হয়েছে, যাদের মধ্যে এক হাজার ছিল এক বছরেরও কম বয়সী।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, গাজায় ধ্বংসযজ্ঞ ও শিশুদের গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সংস্থাটির মতে, ইসরায়েলের উচ্ছেদ পরিকল্পনার ফলে অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে, যাদের অর্ধেকই শিশু।

সূত্র: এক্সপ্রেস নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222