আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের প্রধান সরকারি হাসপাতালে ৫ হাজার ৫০০ মার্কিন ডলার সমমূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম ও হেলথ কিট প্রদান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশটির বাখতার নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাঙ্গান জনস্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র সামিম জুয়ান্দা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে পাঠানো ৯০ কার্টন ওষুধ এবং অত্যাধুনিক মেডিকেল কিট প্রাদেশিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সামাঙ্গান জনস্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সহায়তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নে এবং রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে সংস্থাটি দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে। কর্মকর্তারা এই সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি আগামীতে স্বাস্থ্যসেবা প্রদানের পরিধি আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
টিএইচএ/
