নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠক শনিবার (২০ জুন) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বোর্ডের শীর্ষ দায়িত্বশীলগণ।
বেফাকের সকাল ১০টায় রাজধানীর কাজলায় বেফাকের নতুন অফিসে (১১ তলা ভবন) এই বৈঠক শুরু হবে। চলবে দিনব্যাপী। বৈঠকে দেশের বিভিন্ন জেলা থেকে মজলিসে আমেলার সদস্যগণ অংশ নেবেন।
আমেলার বৈঠক সম্পর্কে বেফাকের অন্যতম সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী বলেন, এটি বেফাকের নিয়মতান্ত্রিক আমেলার বৈঠক। এতে বিগত আমেলার বৈঠকের সিদ্ধান্তসমূহ অনুমোদন হবে। এছাড়া বিগত দিনে মজলিসে খাসে যেসব বিষয় আলোচনা হয়েছে সেগুলোও অনুমোদন দেওয়া হবে। বিবিধ বিষয়ে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
মজলিসে আমেলার বৈঠকে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি আল্লামা মাহমূদুল হাসান। বেফাক মহাসচিব মুফতী মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ (মধুপুর পীর), মাওলানা জাফর আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নুরুজ্জামানসহ মজলিসের আমেলার সদস্য দেশের শীর্ষ আলেম-মুহতামিমরা উপস্থিত থাকবেন।
