দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভোটগ্রহণ চলছে।
মোট ২১টি হলে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। এর মধ্যে ১১টি পুরুষদের হল এবং ১০টি মহিলাদের হল। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ছাত্র হলে ভোটার ৬ হাজার ১৮ জন এবং ছাত্রী হলে ভোটার ৫ হাজার ৭২৯ জন।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২১টি ভোটকেন্দ্রে ৬৭ জন পোলিং অফিসার এবং ২১ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় জাকসু। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনআর/
