জমিয়তের উলামা-মাশায়েখ সম্মেলন বৃহস্পতিবার

by Nur Alam Khan

রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

উক্ত সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শায়খ জিয়া উদ্দীন, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক মাওলানা খলীল আহমদ কুরাইশী, আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মাওলানা আবূ তাহের নদভী, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা আরশাদ রহমানীসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

বিজ্ঞাপন
banner

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222