আ.লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

by Fatih Work

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী নাহিদ ইসলাম জেরা শেষ করে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ট্রাইব্যুনালের সামনে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ এসেছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের জন্য ট্রাইব্যুনালের কাছে অনেক তথ্য, উপাত্ত রয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী।

এর আগে সাক্ষ্য শেষ করে দায়ীদের শাস্তি দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভিকটিমরা যেন ন্যায়বিচার পায়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222