পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোও এবার রাফাল বিমান পতনের ঘটনায় ভারতকে ব্যঙ্গকারীদের তালিকায় যোগ দিলেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি তার ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রোনালদোর একটি ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, রোনালদো পাকিস্তানি বোলার হারিস রউফের স্টাইলে রাফাল বিমান পতনের দৃশ্য অনুকরণ করে ব্যঙ্গ করছেন।
উল্লেখ্য, পাকিস্তান-ভারত ম্যাচ চলাকালে ভারতীয় সমর্থকদের মন্তব্যের জবাবে হারিস রউফ অভিনব ভঙ্গিতে রাফাল ভূপাতিত হওয়ার ইঙ্গিত করেছিলেন। তিনি হাত দিয়ে বিমান উড়ানোর ভঙ্গি করে তা নিচে পড়ার দৃশ্য ফুটিয়ে তোলেন, যা দেখে ভারতীয় দর্শকরা উত্তেজিত হয়ে ওঠে।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
এআইএল/
