‘নারীর উচ্চশিক্ষার জন্য নতুন কারিকুলাম তৈরি করছে আফগানিস্তান, শিগগির সুসংবাদ’

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তানের ইমরাতে ইসলামিয়া সরকার নারীদের উচ্চশিক্ষার জন্য নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করছে। শিগগিরই এ বিষয়ে সুসংবাদ আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সম্প্রতি আফগানিস্তান সফর শেষে দেশে ফিরে তিনি প্রথম আলোকে অভিজ্ঞতা শেয়ার করেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘বর্তমানে আফগানিস্তানে মেয়েরা ক্লাস সিক্স পর্যন্ত স্কুলে যাচ্ছে এবং সিক্সের পর থেকে ধর্মীয় শিক্ষা চালু রয়েছে। তবে উচ্চশিক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী-পুরুষের সহশিক্ষা বাদ দিয়ে নারীদের জন্য পৃথক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।’

বিজ্ঞাপন
banner

তিনি জানান, ‘আমরা নারী শিক্ষার বিষয়ে উদ্বেগ জানিয়েছি। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতি আমাদের আশ্বস্ত করেছেন যে মেয়েদের জন্য সর্বোচ্চ শিক্ষা চালু করা হবে। তারা দ্রুত নতুন কারিকুলাম চূড়ান্ত করছে।’

এ ছাড়া সফরে আফগানিস্তানের নিরাপত্তা, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থার দিকগুলোও বাংলাদেশি আলেমদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় মনে হয়েছে। মামুনুল হকের ভাষায়, ‘৫০ লাখ মানুষের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও গত চার বছরে কোনো ডাকাতি, ছিনতাই বা রক্তপাত হয়নি। অধিকাংশ মামলা নিষ্পত্তি হয় কোনো উকিল ছাড়াই, যা আমাদের কাছে ব্যতিক্রমী অভিজ্ঞতা।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222