এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

by Masudul Kadir

৩৬ আন্তর্জাতিক ডেক্স:: ইয়েমেন থেকে ইসরাইলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী সেটি শনাক্ত করেছে বলে দাবি করেছে।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
banner

প্রসঙ্গত, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222