মসজিদ-মন্দির-গির্জা পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত মা‌র্কিন রাষ্ট্রদূত

by Nur Alam Khan

রাজধানীর তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল এবং আর্মেনিয়ান গির্জা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। প‌রিদর্শনকালে ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারপ্রাপ্ত মা‌র্কিন রাষ্ট্রদূত।

মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর ) মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়, চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন রাজধানীর তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল এবং আর্মেনিয়ান গির্জা পরিদর্শন করেছেন। এ সময় তি‌নি বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে সম্মান জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এই সফর ধর্মীয় স্বাধীনতার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে ব‌লে অভিমত ব‌্যক্ত ক‌রে‌ছে দূতাবাস।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222