মুষলধারে বৃষ্টিতেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

by naymurbd1999@gmail.com

সিলেট প্রতিনিধি :: সিলেটে মুষলধারে বৃষ্টির মধ্যেই তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন।

শনিবার (২ মে) সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) মাজার-এ যান।

বিজ্ঞাপন
banner

মাজারে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। এছাড়া সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।
এর আগে বিমানবন্দরে নেমে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই দরগাহগেট এলাকায় অবস্থিত মাজারের উদ্দেশে রওনা হন তিনি। পথে হাজারো মানুষ বৃষ্টি উপেক্ষা করে তাকে স্বাগত জানাতে রাস্তায় জড়ো হন এবং শুভেচ্ছা জানান। জবাবে তিনি হাত নেড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে অভিবাদন জানান।
মাজার জিয়ারত শেষে শহরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সুধী সমাবেশে যোগ দেন।
সফরের অংশ হিসেবে তিনি খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন এবং রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222