যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

by Fatih Work

প্রায় ৩ ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর ) বিকেল ৫ টার আগে আগে তারা শাহবাগ ছেড়ে যান। এসময়,দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।

জানা যায়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবিতে বুধবার দুপুর ২ টার দিকে শাহবাগ ব্লকেড করেন এমপিওভুক্ত শিক্ষকরা।

বিজ্ঞাপন
banner

এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘শিক্ষকদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবি থেকে একচুলও নড়ব না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না।

আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষকদের তিন দফা দাবিগেুলো হলো- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222