কানাডার শহর ওশাওয়ায় ইসলামিক সেন্টারের এক প্রতিষ্ঠাতা সদস্যকে মসজিদের কাছে হত্যা করা হয়েছে। নিহতের নাম ইব্রাহিম বালা (৮০)।
শবিবার (১৮ অক্টোবর) জিও নিউজ সূত্রে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেলে মসজিদের কাছে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কমিউনিটির এক প্রিয় ভাই মসজিদের কাছে নিজের জীবন হারিয়েছেন।’
কমিউনিটির সদস্যরা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে এ হত্যাকাণ্ডে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
