দেশব্যাপী সয়লাব ইসকনের হত্যার হুমকি, নেই প্রশাসনিক একশন

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বাংলাদেশজুড়ে উদ্বেগ বাড়ছে ইসকনের নামে আলেম-ওলামা, মসজিদের খতিব ও অনলাইন কর্মীদের হত্যার হুমকি নিয়ে। একাধিক আলেম, শিক্ষক ও ইসলামিক এক্টিভিস্ট সম্প্রতি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে, ইসকন সদস্যরা তাদের ফোনে, চিঠি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রাণনাশের হুমকি দিচ্ছে।

বিজ্ঞাপন
banner

এদিকে, পুলিশ এখনো পর্যন্ত কোনো বড় ধরনের পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, থানায় জিডি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিক্রিয়া আশানুরূপ নয়।

ইসকনের সাম্প্রতিক কার্যক্রমে পর্যবেক্ষকদের বিশ্লেষণ

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ঘটনা ঘটছে, যা সমাজে নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। ভোলায় মুসলিম পরিচয়ে বিয়ে করে ৮ লাখ টাকা আত্মসাৎ, গাজীপুরে ১৩ বছরের এক কিশোরীর ওপর ভয়াবহ নির্যাতন, বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিকৃত যৌন কাহিনি এবং টঙ্গীর মসজিদের খতিব অপহরণের পর পঞ্চগড়ে অচেতন অবস্থায় উদ্ধার—এই ঘটনাগুলোর পেছনে একই ধরনের সাম্প্রদায়িক চক্র কাজ করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তাদের দাবি, “উগ্র হিন্দুত্ববাদী” কিছু গোষ্ঠী মুসলিম নারীদের টার্গেট করে ‘ভাগোয়া লাভ ট্র্যাপ’ বা ‘গেরুয়া প্রেমের ফাঁদ’ নামে একটি কৌশল চালু করেছে। এটি শুধু প্রেম বা সম্পর্ক নয়—বরং পরিকল্পিত সাম্প্রদায়িক সহিংসতা, যার উদ্দেশ্য মুসলিম নারীদের ধর্মান্তর, মানহানি ও পাচার পর্যন্ত গড়ায়।

খতিব-মাদরাসা শিক্ষকদের একের পর এক হুমকি

বরিশালের এক মসজিদের খতিব মাওলানা নাজমুস সাকিব আল আরিফী জানান, শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাড়ির দরজার নিচে একটি হুমকিপত্র রেখে যায়।
চিঠিতে লেখা ছিল:

“পাকি হুজুর, তুই ২৪ ঘণ্টা আমাদের নজরদারিতে থাকবি। বাঁচতে চাইলে ভারত মাতা নিয়ে কথা বলা বন্ধ কর। এটা ফাস্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং।”

তিনি বলেন, “আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। জানিনা কতটুকু রেসপন্স পাব। এখন সব আল্লাহর হাতে সোপর্দ করলাম।”

অনলাইন এক্টিভিস্ট মাজহারুল ইসলামও একই ধরনের হুমকির শিকার হয়েছেন। তিনি জানান, “অর্ণব রায়” নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। তবে থানায় ইসকনের নামে জিডি নিতে প্রশাসনিক অনীহা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া মিরপুরের এক মাদরাসা শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান রাশেদী ও কুষ্টিয়ার মুফতি মনোয়ার হোসেনও হুমকির অভিযোগ করেছেন। মুফতি মনোয়ার জানান, তিনি শিক্ষার্থীদের ‘ভাগোয়া লাভ ট্র্যাপ’ নিয়ে সচেতন করার পরপরই স্থানীয় ইসকন সদস্যরা স্কুলে এসে তাকে চিহ্নিত করতে চায় এবং হুমকি দেয়।

ওয়াসেক বিল্লাহ নোমানীকে হত্যার হুমকি

প্রখ্যাত তরুণ ইসলামী বক্তা মাওলানা ওয়াসেক বিল্লাহ নোমানী সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, “ইসকন সন্ত্রাসীরা আমাকে অর্থ ও নিরাপত্তার বিনিময়ে তাদের পাশে থাকার প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় এখন তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে।”
তিনি এক অডিও বার্তাও প্রকাশ করেন, যেখানে কথিত ইসকন সদস্যের পক্ষ থেকে হুমকি শোনা যায়।

অন্যদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে

নাম প্রকাশে অনিচ্ছুক আরও বেশ কয়েকজন আলেম ও সাধারণ মুসলমান জানিয়েছেন, তারা ফেসবুকে ইসকনের নৃশংসতা নিয়ে পোস্ট করায় নিয়মিত হুমকি পাচ্ছেন। এর আগেও মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে এক ইসকন সদস্য ‘এডভোকেট আলিফ হত্যাকাণ্ডের মতো’ হত্যার হুমকি দিয়েছিল বলে জানা যায়।

বিশ্লেষকদের পর্যবেক্ষণ

সমাজ বিশ্লেষক মীর জাহান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব শুধু মুসলমানদের নয়। বারবার একতরফা উস্কানি চলতে থাকলে আর নীরব থাকা সম্ভব নয়। সম্প্রীতি একপাক্ষিকভাবে টিকতে পারে না।”

আইন বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের প্রমাণ মিললে তা দেশের ধর্মীয় সহাবস্থানের জন্য বড় হুমকি হবে। একইসঙ্গে অপ্রমাণিত তথ্য বা গুজব ছড়ানোর মাধ্যমেও যেন সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

একদিকে ইসকনের নামে বাড়ছে হত্যার হুমকি, অন্যদিকে প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্ন তুলছে সাধারণ মুসলমানদের নিরাপত্তা নিয়ে। আলেম-ওলামাদের দাবি—এই ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222