দেশে ফিরে বিতর্কে জড়ালেন প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দীন

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

নতুন স্বাধীনতার পর সম্প্রতি দেশে ফিরে খ্যাতিমান প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ব্যঙ্গ করেছেন এবং গণহত্যা মামলার আসামী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, যা সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি ঢাকায় একটি বৈঠক আলোচনায় তিনি বলেন, ‘এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার নাও করে, তাহলেও আমি তার ইন্টারভিউ নিব। এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যেতে হলেও যাব।’

এরপর তিনি জুলাই বিপ্লবের নায়কদের ব্যঙ্গ করে বলেন, এনসিপির যারা তরুণ তুর্কী জনাব হাসনাত ও সারজিস বক্তব্যে বলেন- ‘‘বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে’’ এই বলে তিনি হাসতে লাগলেন। এসময় উপস্থিত লোকদের মধ্যেও হাসির রোল ওঠে।

জুলাই নায়কদের নিয়ে তার এই ঠাট্রা-মশকরা ও দেশের আদালতের আসামী কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়ার আগ্রহ প্রকাশ করায় কড়া সমালোচনা করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ আল হাদী বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর আগে তাকে ‘মাননীয়’ শব্দটা বলতে ভুলে গেছেন খালেদ মহিউদ্দিন। যেহেতু তিনি প্রচুর সাদা ও সাবেক ক্যাডার, সেহেতু তাকে প্রচুর ‘চাটতে’ হবে। খালেদ, আমি তোমার আপাকে একটু ঠাপা বলে ডাকি!’

এছাড়া, তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘খালেদ সাহেব দেশে এসে একটিবারও কি আপনি জুলাই শহীদদের পরিবারদের সাক্ষাৎকার নিয়েছেন? তা না করে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের ভাষায় কথা বলছেন। হাসিনা খুনি এ কথা বলতেও আপনার দ্বিধা!

জুলাই নায়ক হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না দেখালেও সামাজিক মাধ্যমে একটি কবিতার পঙ্তি শেয়ার করেছেন। তাতে লেখা-
‘তোমরা হয়তো যাইবা ভুলে
খুনী হাসিনার ইতিহাস
সে মায়ে রাখবে মনে
যে ছুঁইছে পোলার লাশ।’

এনসিপি নেতা আশরাফ মাহদী এক প্রতিক্রিয়ায় বলেন, “যদি আইনে কভার নাও করে তারপরও আমি আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ইন্টারভিউ নিতে চাই” খালেদ যে কথা আওয়ামী আমলে একবারও বলেন নাই।

আবরার ফাহাদ একজন সামাজিক মাধ্যমে লিখেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ডাকার সময় খালেদের ফেইস রিয়েকেশন এবং চোখ দেখুন। কি গুরুগম্ভীর! আর আমাদের জুলাই এর নেতা হাসনাত, সারজিসদের ব্যাপারে কথা বলার সময় তার তাচ্ছিল্যের হাসি, আর সাইকোপ্যাথের মতো হাসতে হাসতে টেবিলে মাথা দেওয়া অনেক কথাই বলে। একটাবার তার ফেইসের দিকে তাকিয়ে ক্লোজলি অবজার্ভ করলে তার এটিটিউড ক্যাচ করতে পারবেন। আমরা কি বিপ্লব কে ধীরে ধীরে ভুলতে শুরু করেছি? বিপ্লবের ঘ্রাণ আর তেজ কি খুবই কমে এসেছে?

এছাড়া, সামািজক মাধ্যমে খালেদ মুহিউদ্দিনকে দালাল, উচ্ছ্বিস্টভোগী ইত্যাদি বলে নানা সমালোচনায় মেতে ওঠেছে নেটিজেনরা।

তবে খালেদ মুহিউদ্দিনের সমালোচনা চললেও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হামিদ বলেন, খ্যাতিমান সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে বলছি, দেখলাম কোন এক জায়গায় আপনি বলছেন, এখন যদি শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান,এটা যদি আইনে কভার নাও করে, এই ইন্টারভিউ নিয়ে যদি জেলে যেতে হয়,তা হলেও আপনি ইন্টারভিউ নিবেন। আমি বলি ভাই, আপনি সারাবিশ্বে নামকরা একজন সাংবাদিক। আপনার অ্যাক্সেস হাসিনার কাছে নিশ্চয় আছে। আপনি ভারতে যান। সেখানে গিয়ে আপার একটা সাক্ষাৎকার নিয়ে আসুন। আমরা অন্তত বুঝি; হাসিনার মনোজগতে কোনো পরিবর্তন হয়েছে কিনা? তিনি যে ক্ষমতায় টিকে থাকার জন্য হিংস্র হয়ে উঠে এতসব লোক হত্যা করলেন, হাজার হাজার মানুষকে পঙ্গু করলেন, তার এই হিংস্রতায়, এখন তিনি কি অনুতপ্ত? বাংলাদেশের মানুষকে এই বিষয়গুলো জানার সুযোগ করে দেন।

এদিকে Cyber Community এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে খালেদ মহিউদ্দিন, ‘আপনার সাম্প্রতিক বক্তব্যের কারণে আপনার সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মুছে দেওয়া হবে। যে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে একের পর এক অনলাইন মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে, আপনি কি সেই স্বৈরাচারেরই সাক্ষাৎকার নিতে চান? তার উস্কানিমূলক বক্তব্যের কারণে দেশে কী কী ঘটেছে, তা কি ভুলে গেছেন?

একাধিক আইডি ও পেজ রিমুভ করা Cyber Community আরও জানানো হয়, ‘আগস্টের পর থেকে শেখ হাসিনা ও তার বক্তব্য প্রচার করে যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে—সে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, শুধুমাত্র দেশে যেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই। আর আপনি সেই স্বৈরাচারকে আবার জাতির সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে চাইছেন? আপনি যদি শেখ হাসিনাকে নিয়ে ইন্টারভিউর ঘোষণা দেন, তবে তার ২৪ ঘণ্টার মধ্যে “Khaled Mohiuddin” নামে ইউটিউব বা ফেসবুকে কোনো অ্যাকাউন্ট আর থাকবে না—এটা আমাদের সাইবার কমিউনিটির অঙ্গীকার ‘

উল্লেখ্য, এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার গ্রহণ করতে চাইলেও বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছেন খালেদ মুহিউদ্দীন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222