জুলাই যোদ্ধাদের ওপর প্রকাশ্যে গুলি, চট্টগ্রামের আওয়ামী সন্ত্রাসী টিপু অস্ত্রসহ গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘আয়ান এন্টারপ্রাইজ’ এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল আজাদ বলেন, টিপুর অফিসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, গোলাবারুদের পরিমাণ যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো লাইসেন্সবিহীন অস্ত্র।

মোস্তফা কামাল টিপু আগ্রাবাদ নাজিরপাড়া পুকুরপাড়া এলাকার বাসিন্দা। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা টিপু পরবর্তী সময়ে আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে যুক্ত হন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ঘনিষ্ঠ ছিলেন। পরে অবস্থান বদলে বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের অনুসারী হন। সাম্প্রতিক বছরগুলোতে টিপু নিজেকে সাবেক উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোস্তফা কামাল টিপু প্রকাশ্যে গুলি চালান। সে সময় তার গুলিতে অন্তত ৩ জন আহত হন। ঘটনাটি ভিডিওচিত্রে ধারণ হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোস্তফা কামাল টিপুর বিরুদ্ধে কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা রয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222