দলীয় স্বার্থ ও ধান্দাবাজির জন্য তারা এখন গণভোট চাচ্ছে: নুর

by amirulislamluqman20@gmail.com

এখন যারা গণভোট চাচ্ছে, তারা নিজেদের ধান্দাবাজি ও ফায়দার জন্য এমন দাবি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুর বলেছেন, এখন গণভোটের দাবি রাজনৈতিক স্বার্থ ও মানুষকে বিভ্রান্ত করার জন্য। নিজেদের ধান্দাবাজির জন্য। পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকেই বিরোধী দল হওয়ার জন্য দেন-দরবার করছে। অনেকে ১০টা না ১৫ সিট- তার বার্নিং করার জন্য গণভোটকে টুলস হিসেবে সামনে আনছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৩১ অক্টোবর) এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নুর।

গণভোটের দাবি নির্বাচনকে অনিশ্চিয়তা দিকে নিয়ে যাবে জানিয়ে তিনি বলেন, গণভোটের দাবি ব্যক্তিগত স্বার্থে; দেশ ও জাতির স্বার্থে নয়। এই দাবি নির্বাচনকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাবে। সরকার যদি ৩ মাস আগে সংস্কার শেষ করত। তাহলে গণভোট দিতে পারত। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে সময় থাকে এক মাস। এক মাস আগে কী একটা গণভোট সম্ভব। এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলা; একেক সময় একেক পজিশন নেয়।

সরকারকে জাতীয় নির্বাচন জানুয়ারিতে দেওয়া আহ্বান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, জুলাই সনদে সবাই সাক্ষর করেছে। এখন নির্বাচন দিতে কোনো বাধা নেই। সরকারকে বলব, জানুয়ারিতে নির্বাচন দিন। নতুন বছরের প্রথম মাসে জাতীয় নির্বাচন হোক। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222