বিশ্বজয়ী হাফেজের সুরে আলোকিত হবে মহেশপুর

বৈরী আবহাওয়ার কারণে প্রতিযোগিতার নতুন তারিখ ঘোষণা

by Nur Alam Khan

নুর আলম সিদ্দিকী >>>

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া মহেশপুর পৌর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুনরায় তারিখ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

আয়োজক সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত তারিখে প্রতিযোগিতা অনুষ্ঠিত সম্ভব না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার (২ নভেম্বর) বিকাল ৪টায়। আয়োজনটি অনুষ্ঠিত হবে মহেশপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে।

এই মহতী আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান। তার সুমধুর ও হৃদয়স্পর্শী কণ্ঠে পবিত্র কুরআনের সুরেলা তেলাওয়াত শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মহেশপুর উপজেলার স্থানীয় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। তরুণ প্রজন্মকে কুরআন চর্চায় উৎসাহিত করা এবং নৈতিক-আধ্যাত্মিক বিকাশে সহায়তা করাই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রতিযোগিতার আয়োজন করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আস-সাদাকাহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে—

বৈরী আবহাওয়ার কারণে প্রতিযোগিতাটি স্থগিত করা ছিল আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত। তবে অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি নতুন তারিখে আরও সুন্দর আয়োজন উপহার দিতে পারবো।”

আস-সাদাকাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন, যেটি মানুষের কল্যাণ ও সাদাকাহকে প্রধান লক্ষ্য করে কাজ করছে। সংগঠনটির যাত্রা শুরু হয় ২০২৪ সালে ফেনী বন্যার পর, যখন তারা বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল।

সংগঠনটির একজন সদস্য ৩৬নিউজকে জানিয়েছেন, “আল্লাহ্ তায়ালার ইবাদতের জন্য মানুষ সৃষ্টি হয়েছে, আর সেই ইবাদতের অন্যতম মাধ্যম হলো মানুষের কল্যাণে কাজ করা, দান-সাদাকাহ করা।”

ফাউন্ডেশনের প্রথম কর্মসূচি হিসেবে গাছ লাগানো হয়েছিল, যা শুধু পরিবেশের জন্য নয়, মানুষের কল্যাণেও সরাসরি উপকার বয়ে আনে। এরপর থেকে তারা নিয়মিতভাবে সমাজের দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াচ্ছে। এর মধ্যে রয়েছে—

  • অসহায় পরিবারকে খাবার বিতরণ
  • রমজানে স্বল্প মূল্যে ইফতার বিক্রির আয়োজন
  • ঈদের সময় এতিমদের নতুন পোশাক উপহার দেওয়া
  • দরিদ্র ছাত্রদের শিক্ষাসামগ্রী ও বইয়ের সহায়তা
  • গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা ও জরুরি অপারেশনের অর্থায়ন
  • টিউবওয়েল স্থাপন এবং পরিবার পুনর্গঠন/পুনর্বাসন

সংগঠনটি সদস্যদের আর্থিক সহায়তা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত অর্থের মাধ্যমে এই কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়াও, অনেকই নিয়মিতভাবে ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে অনুদান দিয়ে সহায়তা করছেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222