জবি ইতিহাস বিভাগে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

by naymurbd1999@gmail.com

রাকিব মাহী (জবি প্রতিনিধি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ‘মূল্যায়ন ও পরিমাপ কৌশল’ (Assessment and Evaluation Strategy) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান সভাপতিত্বে তার কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ এখনও ওবিই (OBE) কারিকুলাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারেনি। এ অবস্থায় ইতিহাস বিভাগের উদ্যোগকে তিনি প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এটি অন্যান্য বিভাগের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাক্রেডিটেশনের জন্য ওবিই কারিকুলাম অপরিহার্য। আগামী মাসের ৩ তারিখ থেকে ২১তম ব্যাচের ক্লাস শুরু হবে । সব বিভাগকে দ্রুত ওবিই বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে।

ওয়ার্কশপের মূল পর্বের প্রথম সেশনে ‘মূল্যায়ন ও পরিমাপ কৌশল’ নির্ধারণ বিষয়ে তাত্ত্বিক আলোচনা উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। দ্বিতীয় সেশনে ব্যবহারিক আলোচনা পরিচালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

এছাড়াও উদ্বোধনী পর্বে বিভাগের কারিকুলাম কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং কমিটির সদস্য অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী বিভাগে ওবিই কারিকুলাম প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় ইতিহাস বিভাগের সকল শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং ওবিই কারিকুলাম ডিজাইন ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222